Wednesday, January 2, 2013

উচ্চতর সরল সমাধান

জনৈক ব্যক্তি সর্বদা হাসিখুশী, চরম রিল্যাক্স থাকেন ।

একদিন তার সহকর্মী অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, “ সত্যি করে বলুনতো, আপনি সাংসারিক জীবনে এতটা সুখী থাকেন কি করে ?”

সত্যিই জানতে চান ?

জানতে চাই মানে, আলবৎ । আরে ভাই ঘর ঠিক তো সব ঠিক । বলেন বলেন…

খুব সহজ ।

আপনার ভাবী যখন যা চায় বিনা বাক্যব্যয়ে তা সরবরাহ করি । ভুলেও হুকুম করিনা, না পারতে অনুরোধ করি !

ধরুন চা খেতে ইচ্ছা হোল, নিজে তৈরী করে আগে ওকে এক কাপ দেই, পরে নিজেরটা নিই ।
ভেজাল লাগার সম্ভাবনাই তো নাই ।
দোয়া করবেন ভাই….।

কৌতুকটি যেমনই হোক । যেখানে চাওয়া নেই সেখানে না পাওয়ার বেদনাও(ভেজাল) নেই । এটা একটা চরম শিক্ষা যা জীবনের সকল ক্ষেত্রে সন্দেহাতীত প্রযোয্য ।
যতটুকু প্রয়োগ করবেন ততটুকুই ফল পাবেন, ততটুকুই সুখী হবেন । সব ক্ষেত্রে করতে পারলে তো কথাই নাই, সুখ আর সুখ…আহ্ কি সুখ !!
আপনি কতটুকু প্রয়োগ করছেন সেটাই প্রশ্ন ।

Monday, December 31, 2012

একজন সাদিয়া



স্বপ্ন জড়ানো চোখে এখন শুধুই হাহাকার ।
অনেক স্বপ্ন ছিল, ছিল স্বপ্ন পূরনের অদম্য চেতনা । সবকিছু ঠিক ঠিক চলছিল । কিছু হলুদ সাংবাদিকতার অপপ্রচারে আজ সব কিছু ওলট পালট হয়ে গেছে । গত নয় মাস ধরে অনেক কষ্টে তার দিন পার হচ্ছে ।
তার একটাই অপরাধ সে পরিবারের বোঝা হতে চায়নি ।
পড়ালেখার পাশাপাশি ডেসটিনিতে কাজ করত । নিজের খরচ নিজেই ডেসটিনি থেকে আয় করত ।
ডেসটিনির পরিচালকদের বিরুদ্ধে কোন অভিযোগ তো নেই-ই বরং সে ঐসকল সংবাদপত্র আজীবন বয়কট করে যাবে এরকম সংকল্প নিয়েছে ।
তার দৃঢ় বিশ্বাস সবকিছু আবার আগের মত হবে । সে তার লেখাপড়া চালিয়ে যেতে পারবে । তার সকল স্বপ্ন পূরন হবে ।

”মানুষ যখন শিক্ষিত উল্লুক, দেশ তখন মগের মুল্লুক ।”



কি দেখার কথা, কি দেখছি !! কি শোনার কথা, কি শুনছি !! কি ভাবার কথা, কি ভাবছি !! হায়দার আলী ভাইয়ের বিস্ময় মাখানো প্রশ্নগুলো আমাদের সাময়িক আনন্দ দিয়ে ক্লান্ত হয়, অবাক হয় – কি শোনালাম আর কি শুনল! গানের আড়ালে এরকম হাজারো নচিকেতা রক্তবমি করে শহীদ হয়ে যাচ্ছে । তবু্ও আমাদের সম্মোহন ভাঙছে না ।
গন্ডার নাকি তিন দিন পর সুরসুরি টেঁর পায় । কপাল খারাপ আমরা গন্ডার না, তাহলে অন্তত তিন দিন পর হলেও টেঁর পেতাম । দুঃখের বিষয় আমরা বছরান্তেও টেঁর পাই না । আমাদের হয়তবা সুরসুরাঙ্গ বিলুপ্ত হয়ে গেছে !! সেক্ষেত্রে কি আর করা ?
প্রতিদিন ভোরে খবরের কাগজ খুলে এখন আর আমাদের চোখ কপালে ওঠে না । জনৈক ব্যাক্তিকে কোন এক মহান নেতার আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দিপ্ত যুবকেরা কুপিয়ে খুন করেছে । কোন এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা সতের টুকরা করে নদীর ধারে ফেলে গেছে । তাতে আমার কি, আমি তো ঠিক-ঠাক, বেশ আছি । কোন এক কিশোরীকে এক দল সুবোধ বালকেরা পালাক্রমে অথবা তার স্কুলের সম্মানিত শিক্ষক বলা্ৎকার করেছে । পাড়ার আদর্শ ছেলেটা(উঠতি নেতা) প্রেমে অস্বীকৃতি জানানোর গুনাহ্ করায় এসিডে ঝলসে দিয়েছে মেয়েটির মুখ । তাতে আমার কি, আমার বোন তো ঠিক-ঠাক, বেশ আছে । যৌতুকের ডিমান্ডলিস্ট পূরন না করায় শাশুরী আর ননদ সহযোগে স্বামী আগুন লাগিয়ে দিয়েছে – হাসপাতালে কাঁতরাচ্ছে প্রিয়তমা বউ । তাতে আমার কি, আমার শশুর তো না চাইতে সংসারটা একদম সাঁজিয়ে দিয়েছে !……
তবে কত দিন যে ঠিক থাকবে…..?
বন্ধু শিরাজী শিক্ষিত মানুষের সাথে উল্লুকের তুলনা দিয়ে দেশের পরিস্থিতি নিয়ে আক্ষেপ করছিলেন । আমি অবশ্য দ্বিমত পোষন করি । অযথা অবলা জন্তুগুলোকে অসম্মান করা সমীচিন হবে না । গন্ডার তিন দিন পর হলেও টেঁর পায়, উল্লুকের সামান্য হলেও বিচার বিবেচনা আছে ।
আমরা তো কারও কিছু বিচার না করেই মতামত তৈরী করি । বাবুল বিস্কুট কোম্পানী এবং গং যা দেখায় আর প্রথম অন্ধকার বা দৈনিক ভূয়ান্তর বৃন্দ যা লেখে তা আসমানী ওহী জ্ঞান করি । তারা কি লেখে আর তা কেন লেখে তা খঁতিয়ে দেখি না । খঁতিয়ে দেখি না স্বনামধন্য কোম্পানীর গুঁড়া মসলায় বা তেলে গোবর আর প্রিজারভেটিভ মুক্ত আমের জুসে উহা যুক্ত কুমড়া পাওয়ার খবরের কোন ফলোআপ আর কেন ছাপা হয়না ।
কেন মালালার ব্যপক মার্কেটিং হয় আর হাজারো শিশুর লাশ ফিলিস্তিন এবং ইসরাইলের রাস্তায় পরে থাকে ? কেন সাদ্দাম, ইয়াসির আর গাদ্দাফিরা খলনায়ক বনে যায় ? কারা এই প্রোজেক্টে অর্থ্ যোগান দেয় ? কিভাবে ?
একটা দেশের আইন-কানুন, শিক্ষা-বানিজ্য, অর্থনীতি সব কিছুই নিয়ন্ত্রিত হয় শিক্ষিত জনগোষ্টির হুকুমে । আর অশিক্ষিতরা শুধু হুকুম তামিল করে । কি হুকুম করা হলো আর কিভাবে তামিল হলো – দুই-ই শিক্ষিতদের উপর নির্ভর করে । আর এর উপরে নির্ভর করে দেশের সামগ্রিক পরিস্থিতি । সুতরাং বর্তমান পরিস্থিতির জন্য যদি কোন ব্যক্তি বা গোষ্ঠিকে দায়ী করতে হয় তবে তা হবে শিক্ষিত জন বা গোষ্ঠি ।
এখন প্রশ্ন হলো আমরা সত্যিকারার্থে শিক্ষিত কি ?...

আমাদের পন্ডিতেরা এখন শিক্ষার উদ্দেশ্য ডেফিনিশন্-সমেত পাল্টে ফেলেছেন । শিক্ষার ডেফিনিশন হলো যেকোন(?)উপায়ে পরী্ক্ষার খাতায় উত্তমরূপে ভমিটিং করে উচ্চ গ্রেডপ্রাপ্ত হয়ে দামী একেকটা পিস্ অফ পেপার অর্জন করা আর উদ্দেশ্য হলো তদ্দারা একটা চাকরী পাওয়া । একটা বেসরকারী বিশ্ববিদ্যালয় ব্যপারটা বিশেষ আয়োজন করে প্রচার করেছে ।
চাকরী? সেতো যে কেওই নিতে বা করতে পারে । শুধুমাত্র সুযোগ-সুবিধা এবং বেতনের একটু কমবেশী – এই যা । বাসা-বাড়ীতে ঝিঁয়ের চাকরী আর কোন একটা গ্রুপ অফ কোম্পানীর বড় সাহেবের চাকরী –এর মৌলিক বিষয়াদিতে কোন অমিল খুঁজে পাওয়া এক নতুন আবিষ্কার হবে । যেনারা চাকরী করেন উনারা সম্মানহানীর ভয়ে বিষয়টা চেপে গেলেও মাঝে মাঝে বেফাঁস হয়ে যায় বটে ! তবে অনেক বন্ধুরা সৎসাহসে, অকপটে স্বীকার করেন । মোদ্দাকথা, চাকরী হলো কারও অধীনস্ত হয়ে শ্রমের বিনিময় নেয়া । সেজন্য গাদা গাদা বই পড়া কেন?
অনেক তথ্য মাথায় থাকা যদি জ্ঞানের মাপকাঠি হয় তবে ডিকশনারী বা এনসাইক্লোপিডিয়া প্রথম অবস্থানে থাকত । কয়েকটা পাশ দেয়ার পর যারা নিজেদের শিক্ষিত দাবি করে তাদেরকে বড়জোড় ডিগ্রীধারী বলা যায় । কোনক্রমেই শিক্ষিত বলা যায় না ।
শিক্ষার উদ্দেশ্য যদি চাকরী না হয়ে জ্ঞানার্জন হতো তবে দেশে অনেক উদ্দ্যোক্তা সৃষ্টি হতো । এত এত বেকার তৈরী হতো না যা সকল সমস্যার মূল । এবং উপরে বর্নিত দূর্ঘটনা গুলো দূরেই থাকত ।

সমীকরন - ২


এখনও বাতাস বয়ে
চলে মেঘেদের নিয়ে,
পানি ছুটে চলে
মোহনায়, মাটি বুকে
ধরে তরুকে ।
আমিও....


tanv.nk.06

Tuesday, June 26, 2012

সমীকরন


পানি, বাতাস, মাটি...
সবাই দূষিত হয় ।
আমিও, হয়েছি হয়তো !
তাই বলে আমরা কেউ,
খারাপ আছি....
এমনটা নয়তো !

tanv.nk.05

Wednesday, May 9, 2012

দীর্ঘশ্বাস


প্রতিদিন ভোর হয় ।
কিন্তু....,
প্রতিদিন জেগে উঠি না ।
আশারা গত হয় ।
বুঝি....,
তুমি কখনও আসবে না ।

tanv.nk.o4

Wednesday, April 25, 2007

খা তোরা খা


ভাল মানুষ সিগারেট খায় না,
সিগারেট তারে খায় ।

Monday, April 23, 2007

Good Decision But should be Implemented

Health and Family Welfare Ministry has taken a correct decision by prohibiting all sort of advertisement regarding tobacco and its derivative products. It should be implemented properly. Again more initiatives should be taken to increase awareness. Again previously taken another decision regarding smoking is also need well implementation. We should care oureselves.

Grameen Bank Says*

Total deposit of Grameen Bank is Taka 4500 Corer.
They give loan from this deposit and highest interest is 20% (24% week based).
In the last 12 months they give Taka 5026 Corer in total.

Whatever the policy is, we know the impact.
They should give account,
how many poor has successfully changed their life into a better one by their loan and how many of them lost what they had previously before getting the so called loan,
instead of announcing their banking policy.....


*Front page of Prthom Alo (21st April, 2007).

নির্লিপ্ত


হ্যাঁ, আমি বধ করেছি,
কিছু স্বপ্ন কোমল....
হ্যাঁ, আমি পায়ে দলেছি,
ক’ফোটা চোখের জল....
এবং জেন,
করিনি কোন ছল !!!

tanv.NK.003